ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:৪১ পিএম

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন থেকে ২০২৬ সালের ২০ মে বা তার পর কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে মিলবে এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা। অর্থাৎ, ফোনে কোনো উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক পাবেন সম্পূর্ণ নতুন একটি হ্যান্ডসেট।

বাংলাদেশের মোবাইল বাজারে বিশেষ করে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন সেগমেন্টে আইটেল একটি নির্ভরযোগ্য নাম হিসেবে জায়গা করে নিয়েছে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিসিং সুবিধা নিশ্চিত করা এখনও একটি গুরুত্বপূর্ণ চাহিদা। তবে আইটেল-এর এই নতুন উদ্যোগে সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে। এই উদ্যোগটি গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করেছে।

এই বিশেষ ওয়ারেন্টির পাশাপাশি থাকছে ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও, যা গ্রাহকদের আরও বেশি আস্থা ও নিশ্চয়তা দেবে।

এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় অন্তর্ভুক্ত থাকবে—ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত যেকোনো উৎপাদন ত্রুটি। রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যেতে হবে, সঙ্গে নিতে হবে ফোন, ক্রয়ের রসিদ এবং ফোনের বক্স। প্রয়োজনীয় যাচাই শেষে যোগ্য হলে একই দিনেই গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে নতুন হ্যান্ডসেট। তবে এই সুবিধার আওতায় থাকবে না ভাঙা ফোন, পানিতে নষ্ট হওয়া ডিভাইস, অনুমোদনহীনভাবে মেরামত করা সেট, টেম্পারড সিল কিংবা আই এম আই ই নম্বরের অসঙ্গতি থাকলে।

এই ঈদ উদ্যোগের মাধ্যমে আইটেল বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করেছে। নতুন ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগে আরও আস্থা, নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সাপোর্ট দিতে চায় প্রতিষ্ঠানটি।

১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পর্কে আরও জানতে গ্রাহকরা নিকটস্থ কল কেয়ার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আইটেল-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন:  https://www.itel-life.com/bd/

আরবিএস
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। 
গ্লোবাল টেক লিড শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়।
ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। 
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর