শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ীদের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন ক্রিকেটার তামিম

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:৩৮ পিএম

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। 

সম্প্রতি শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা ও শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান। এ সময় উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, শাওমি দেশের এক নম্বর ব্র্যান্ড। জনপ্রিয়তায়ও শাওমি সবার চেয়ে এগিয়ে। ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন প্রশংসনীয়। ক্যাম্পেইনে বিজয়ী হয়েছে শাওমি ফ্যানরাই। যাদের ভালোবাসায় আরও এগিয়ে যাবে শাওমি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন চালু করি আমরা। শাওমি ফ্যানরা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। নতুন উদ্ভাবন নিয়ে সব সময় দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় শাওমি। এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি আর তার ফ্যানদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস। 

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে প্রথম পুরস্কার পাঁচ লাখ টাকা পেয়েছেন মো. আলামিন খান। মোসা. আসমা আক্তার ও মো. আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি তারা দুজন পেয়েছেন এয়ার কন্ডিশন (এসি)।

এছাড়াও ক্যাম্পেইনে শাওমির বিভিন্ন স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট ও ডাটা বান্ডেল।

প্রতিষ্ঠানটি জানায়, ঈদুল আজহাকে ঘিরে গত ৭ মে থেকে শুরু হয় ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় মেগা পুরস্কার ৫ লাখ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার জিতে নেয়ার পাশাপাশি শাওমি ফোন কিনে সর্বোচ্চ ৩০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। 

ক্যাম্পেইন ঘিরে অভূতপূর্ব সাড়া পেয়েছে শাওমি। শাওমির যে কোনো স্মার্টফোন কিনেই নিশ্চিত উপহার জিতে নিয়েছে ফ্যানরা। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আরও সুযোগ থাকছে মেগা পুরস্কার জিতে নেয়ার।

আরবিএস
২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। 
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর