রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে লাখ টাকা জিতলেন আলা উদ্দিন    

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় লাখপতি বিজয়ী হন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) নন্দীপাড়ায় জান্নাত স্টোরের সামনে আয়োজিত অনুষ্ঠানে আলা উদ্দিনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। 

এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাখ টাকা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে আলা উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের সঙ্গে রিমার্কের সম্পর্ক আরও শক্তিশালী করবে।

দোকান মালিক সমিতির মো. হেলাল উদ্দিন বলেন, বিক্রেতাদের উৎসাহিত করতে রিমার্কের এ উদ্যোগ সময়োপযোগী ও ব্যতিক্রমী। 

আর রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই এ ক্যাম্পেইন।

রিমার্ক সূত্রে জানা গেছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনেই আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। রয়েছে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ অসংখ্য উপহার।