আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
গত ১১ আগস্ট ইয়ামাহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ওয়াইআরসি এনুয়াল কনক্লেভ ২০২৬ এ অংশ নেওয়া প্রায় ৪০০ ইয়ামাহা রাইডার এ কার্যক্রমে অংশ নেন।
কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইয়ামাহা রাইডারদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য নির্বাচিত রাইডারদের সম্মাননাও প্রদান করে ইয়ামাহা বাংলাদেশ।
যেহেতু ১২ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, সেহেতু সম্মেলনের অংশ হিসেবে বিকেলে সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন রাইডাররা। এ সময় তারা সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বলে জানান আয়োজকেরা।
কার্যক্রমে আরো অংশগ্রহণ করেন এ সি আই মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস এবং এ সি আই মোটরস এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।