কক্সবাজারে ডিবিএল-ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

‘শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত’ এ স্লোগানকে সামনে রেখে ডিবিএল ও ব্রাইট সিরামিকস এর বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ ও ৩০ নভেম্বর কক্সবাজারের বে ওয়াচ হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ কনফারেন্সে দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিবিএল পরিবারের সব ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। কনফারেন্সে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজনে নানা কার্যক্রমে অংশ নেন ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার ও সহকর্মীরা।

কনফারেন্সে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম ও হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান।

বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

কনফারেন্সে চলতি বছরের সাফল্য উদযাপনের পাশাপাশি ডিবিএল সিরামিকসের নতুন পণ্য- মোজাইক টাইলস এর মোড়ক উন্মোচন করা হয়।

ডিবিএল সিরামিকস ২০১৭ সালে সিরামিক ইন্ডাস্ট্রিতে তাদের পথচলা শুরু করেছিল। টাইলসের গুণগত মান, নকশার বৈচিত্র্য এবং অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কারণে গ্রাহকদের মধ্যে বেশ নন্দিত এ প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনই ডিবিএল সিরামিকসের লক্ষ্য।

 

 

এআর
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পর্যটকদের অস্বাভাবিক ভিড় এড়াতে বিকল্প পর্যটন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেন্টমার্টিনের বিকল্প হতে পারে নিঝুম দ্বীপ। আর কক্সবাজারের বদলে পতেঙ্গা বা শাহপরীর দ্বীপে ভ্রমণ করতে পারে মানুষ।
দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ গ্লাস উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী-পার্লে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ডিলার কনফারেন্স-২০২৪।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর