জীববৈচিত্র রক্ষায় বিকল্প পর্যটন স্পটের কথা ভাবছে সরকার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

পর্যটকদের অস্বাভাবিক ভিড় এড়াতে বিকল্প পর্যটন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেন্টমার্টিনের বিকল্প হতে পারে নিঝুম দ্বীপ। আর কক্সবাজারের বদলে পতেঙ্গা বা শাহপরীর দ্বীপে ভ্রমণ করতে পারে মানুষ। এমন তথ্য জানিয়ে পর্যটন করপোরেশন বলছে; ইকো ট্যুরিজম আর এডভেঞ্চারের মতো পর্যটন কেন্দ্রের কথাও ভাবছে সরকার।

আছড়ে পড়া সমুদ্রের ঢেউ যান্ত্রিক জীবনে যেন একটুখানি স্বস্তি পর্যটকদের। তাই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের এমন ভিড় থাকে প্রায় সারা বছর। কিন্তু বাড়তে থাকা পর্যটকের চাপে নষ্ট হচ্ছে সমুদ্র উপকূলের জীববৈচিত্র। ফলে নির্দিষ্ট কিছু পর্যটন স্পটে মানুষের চাপ নিয়ন্ত্রণ করাটা জরুরি হয়ে উঠেছে। সে জন্যই পর্যটন বিকেন্দ্রিকরণের এই উদ্যোগ। 

যেমন নিঝুম দ্বীপ হতে পারে সেন্টমার্টিনের বিকল্প পর্যটন কেন্দ্র। দ্বীপটির দুই দিকেই আছে সমুদ্র। আছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চল, হরিণসহ নানা রকম বন্যপ্রাণির বিচরণ।

পরিবেশ সংরক্ষণ করেই পর্যটন বা ইকো ট্যুরিজম কিংবা এডভেঞ্চার ট্যুরিজম হতে পারে বিকল্প পর্যটনের আরেক উদাহরণ। যেমন বসন্তে শিমুল কিংবা অন্যান্য ফুলের বাগানে মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা। শীতে অতিথি পাখিকে কেন্দ্র করে হাওড় বাঁওড় বা বনাঞ্চল সমৃদ্ধ নানা স্পটেও হতে পারে বেড়ানোর সুযোগ। 

বিশ্লেষকরা বলছেন শুধু স্পট তৈরি করলেই হবে না। নিশ্চিত করতে হবে উন্নত যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো।

পর্যটন বিকাশে সরকার যে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সেখানেও পর্যটনকে বিকেন্দ্রীকরণের গুরুত্ব দেয়া হয়েছে।

আরবিএস
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
‘শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত’ এ স্লোগানকে সামনে রেখে ডিবিএল ও ব্রাইট সিরামিকস এর বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ গ্লাস উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী-পার্লে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ডিলার কনফারেন্স-২০২৪।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর