দেশের নির্মাণশিল্পে গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড। এরই ধারাবাহিকতায় রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নরসিংদীতে গত ১২ ও ১৩ আগস্ট ২০২৬ পরপর দুই দিন দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন আকরাম অ্যান্ড সন্স এবং দ্বিতীয় দিন বাংলাদেশ স্টিল-এই দুই ডিলারের আওতাধীন রিটেইলারদের নিয়ে পৃথকভাবে আয়োজন করা হয় অনুষ্ঠান। দুই দিনের আয়োজনে মেগা র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত দুইজন রিটেইলারকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় দুটি মোটরসাইকেল।
ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ডিলারদের অধীনে থাকা রিটেইলাররা কনফিডেন্স সিমেন্ট ক্রয়ের বিপরীতে কুপন সংগ্রহ করেন। পরবর্তীতে সংগৃহীত কুপনগুলোর মধ্য থেকে আয়োজিত মেগা র্যাফেল ড্র-এর মাধ্যমে একজন করে বিজয়ী নির্বাচিত করা হয়। প্রথম দিন কনফিডেন্স সিমেন্ট এর ডিস্টিবিউটর আকরাম অ্যান্ড সন্স-এর আওতাধীন রিটেইলারদের মধ্য থেকে একজন এবং দ্বিতীয় দিন অন্য ডিস্টিবিউটর বাংলাদেশ স্টিল-এর আওতাধীন রিটেইলারদের মধ্য থেকে একজন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের প্রত্যেককে একটি করে মোটরসাইকেল প্রদান করা হয়।
তবে ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ কেবল পুরস্কারকেন্দ্রিক একটি আয়োজন নয়; বরং রিটেইলারদের সঙ্গে কনফিডেন্স সিমেন্টের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার একটি বিশেষ উদ্যোগ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রিটেইলারদের কনফিডেন্স সিমেন্টের উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যে তাদের কনফিডেন্স সিমেন্টের ফ্যক্টরি পরিদর্শন করানো হয়।
ফ্যক্টরি পরিদর্শনের সময় রিটেইলাররা কনফিডেন্স সিমেন্টের উন্নত উৎপাদন ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি এবং জার্মান প্রযুক্তির Vertical Roller Mill (VRM) প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। একই সঙ্গে কাঁচামাল পরীক্ষা, সিমেন্ট উৎপাদন ও ফিনিশিং প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্য লোডিং এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ তাদের সামনে তুলে ধরা হয়।
এছাড়া কনফিডেন্স সিমেন্টের অত্যাধুনিক ল্যাবরেটরি পরিদর্শনের মাধ্যমে রিটেইলারদের দেখানো হয় কীভাবে উৎপাদনের আগে কাঁচামালের গুণগত মান পরীক্ষা করা হয় এবং উৎপাদিত সিমেন্টের বিভিন্ন মানদণ্ড ও শক্তি (Strength) যাচাই করা হয়। এর মাধ্যমে কনফিডেন্স সিমেন্টের গুণগত মান নিশ্চিত করার পেছনে থাকা প্রযুক্তি, পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে রিটেইলারদের বাস্তব ধারণা প্রদান করা হয়।
দুই দিনের পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (CMO) জনাব নাসির উল আলম সুমন। এছাড়া উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব অনিন্দ্য সরকার এবং ঢাকা জোন সেলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব ওহিদুজ্জামান। অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ ক্যাম্পেইনের আওতায় দেশের মোট ১৬টি জেলায় পর্যায়ক্রমে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে নরসিংদীতে প্রথম ধাপে দুটি পৃথক অনুষ্ঠানে দুইজন সম্মানিত রিটেইলার মেগা র্যাফেল ড্রয়ের মাধ্যমে দুটি মোটরসাইকেল পেয়েছেন। পরবর্তী সময়ে দেশের আরও ১৫টি জেলায় পর্যায়ক্রমে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে এবং প্রতিটি জেলা থেকে মেগা র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত একজন করে সম্মানিত রিটেইলারকে প্রদান করা হবে একটি করে মোটরসাইকেল। অর্থাৎ পুরো ক্যাম্পেইনজুড়ে ১৬টি জেলার ১৬ জন রিটেইলার পাবেন মোট ১৬টি মোটরসাইকেল।
দেশের বিভিন্ন অঞ্চলের রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, কনফিডেন্স সিমেন্টের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাদের আরও নিবিড়ভাবে অবহিত করা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করাই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
কনফিডেন্স সিমেন্ট বিশ্বাস করে, নির্মাণশিল্পের টেকসই অগ্রযাত্রায় শুধু উন্নতমানের পণ্য নয়, বরং ডিলার, রিটেইলার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ সেই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ারই একটি প্রতিফলন।