দেশে নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স (Shine 100 DX)। 

নতুন এ মডেলটিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় নতুন গ্রাফিক্স, ফুল ডিজিটাল মিটার, ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন, হোন্ডার উন্নত ইএসপি প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসি ইঞ্জিন এবং সিবিএস বা কম্বি ব্রেক সিস্টেম। দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে মোটরসাইকেলটি ১,১৭,০০০ টাকা মূল্যে পাওয়া যাবে।

নতুন হোন্ডা শাইন ১০০ ডিএক্স -এর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুসুমু মোরিসাওয়া বলেন, মানুষের জীবনকে আরও গতিশীল করতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চমানের গতিশীলতার সমাধান পৌঁছে দেওয়াই হোন্ডার বৈশ্বিক লক্ষ্য। গ্রাহকদের চাহিদা পূরণে আমরা নিয়মিত নতুন মডেল, আধুনিক প্রযুক্তি, নতুন ফিচার ও আকর্ষণীয় রঙ নিয়ে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, বাংলাদেশের কমিউটার মোটরসাইকেল বাজারে হোন্ডা সবসময়ই গ্রাহকদের নির্ভরযোগ্যতা, আরাম ও কম পরিচালন ব্যয়ের সমন্বিত সমাধান দিয়ে আসছে। নতুন হোন্ডা শাইন ১০০ ডিএক্স উন্নত প্রযুক্তি, চমৎকার মাইলেজ, সহজ নিয়ন্ত্রণ এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ করে শহর, মফস্বল ও গ্রামীণ এলাকার দৈনন্দিন যাতায়াতের জন্য একটি আদর্শ মোটরসাইকেল হিসেবে নতুন মানদণ্ড তৈরি করবে। 

নতুন হোন্ডা শাইন ১০০ ডিএক্স -এ রয়েছে হোন্ডার নতুন প্রজন্মের ১০০ সিসি ইএসপি ইঞ্জিন, যা উন্নত জ্বালানি সাশ্রয়, মসৃণ পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। দীর্ঘ ও আরামদায়ক সিট, সহজে মাটিতে পা রাখার উপযোগী সিট উচ্চতা, ৫-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, দীর্ঘ হুইলবেস এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স বিভিন্ন ধরনের সড়কে আরও স্থিতিশীল ও আরামদায়ক রাইড নিশ্চিত করে।

নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মোটরসাইকেলটিতে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম, যা ভারসাম্যপূর্ণ ব্রেকিং নিশ্চিত করে। পাশাপাশি টিউবলেস টায়ার, শক্তিশালী ফ্রেম এবং মজবুত গ্র্যাব রেইল চালক ও আরোহীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়িয়েছে।

আধুনিক ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, যেখানে জ্বালানির পরিমাণ, মাইলেজ, ট্রিপ মিটার ও সময়সহ প্রয়োজনীয় তথ্য সহজেই দেখা যাবে। নতুন গ্রাফিক্স, অ্যালয় হুইল এবং ক্রোম ফিনিশ মাফলার কভার মোটরসাইকেলটির প্রিমিয়াম লুককে আরও আকর্ষণীয় করেছে।

নতুন হোন্ডা শাইন ১০০ ডিএক্স লাল, কালো ও ধূসর—এই তিনটি রঙে দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য রয়েছে ২ বছর বা ২০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি এবং ৫টি ফ্রি সার্ভিস।

গ্রাহকরা দেশের যেকোনো  হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে গিয়ে নতুন বাইকটি সম্পর্কে জানতে ও কিনতে পারবেন।

আরবিএস
রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
দেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।
বাংলা চলচ্চিত্রের রাজকুমার খ্যাত সাকিব খান তার ক্যারিয়ারে প্রথমবারের মতো হেঁটেছেন র‌্যাম্পে মডেল হিসেবে। আর শুরুটাই যেন তাক লাগিয়ে মাতিয়েছেন এই ‘শো স্টপার’।
ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে দশ হাজারের ও বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং এক্টিভিটির পাশাপাশি বিভিন্ন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর