ক্রাউন সিমেন্ট পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

উক্ত এজিএম এ সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন ও পুনঃনির্বাচন এবং ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করেন।

সভায় ক্রাউন সিমেন্ট পিএলসি এর ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক সোলায়মান কবির, পরিচালক মুশশারাত মাহাজাবিন, স্বতন্ত্র পরিচালক রহমত উল্লাহ্ মো. দস্ত গীর এনডিসি, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার সারাওয়াত সিরাজ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডারদ্বয় মো. আশরাফুজ্জামান ও মো. আব্দুল আহাদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

আরবিএস
রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পরিষদের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর