আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে নতুন শীতকালীন পোশাকের কালেকশন উন্মোচন করেছে স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন সারা লাইফস্টাইল। মূল কালেকশনের পাশাপাশি প্রতিষ্ঠানটির তারুণ্যনির্ভর ওয়েস্টার্ন ফ্যাশন লাইন ‘ঢেউ-মাই ওয়েভ’ও এনেছে শীতের নতুন পোশাক। দুই ব্র্যান্ডের সংগ্রহেই পরিবারের সব সদস্যের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের পোশাক।
সারা লাইফস্টাইলের এবারের শীতকালীন কালেকশনে রয়েছে জ্যাকেট, সোয়েটশার্ট, শার্ট, ডেনিমের পোশাক, ট্রাউজার, জগার্স, শাল ও কমফোর্টার। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বাইরের বিভিন্ন কার্যক্রমে আরাম ও স্টাইলের সমন্বয় রাখা হয়েছে এসব পোশাকে।
অন্যদিকে তরুণদের জন্য ঢেউ নিয়ে এসেছে ডেনিম জ্যাকেট, বোমার জ্যাকেট, হুডি, ওভারসাইজড শার্ট, কার্গো প্যান্ট এবং কো-অর্ডিনেটেড সেটসহ বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ফ্যাশন।
দুই ব্র্যান্ডের পোশাকের দাম রাখা হয়েছে সাশ্রয়ী। পুরুষদের শীতকালীন পোশাকের দাম শুরু হয়েছে ৬৯০ টাকা থেকে। জ্যাকেট পাওয়া যাচ্ছে সর্বোচ্চ দুই হাজার ৪৯০ টাকায়। নারীদের পোশাকের দাম শুরু ৫৯০ টাকা থেকে এবং জ্যাকেটের সর্বোচ্চ দাম দুই হাজার ২৯০ টাকা। শিশুদের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে ৪৯০ টাকা থেকে। তাদের জ্যাকেটের সর্বোচ্চ দাম দুই হাজার ৫০০ টাকা। এ ছাড়া কমফোর্টারের দাম রাখা হয়েছে এক হাজার ৭৯০ থেকে দুই হাজার ১৯০ টাকা।
সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রীবা বলেন, ‘আমাদের সব পরিকল্পনার কেন্দ্রে থাকেন ক্রেতারা। আকর্ষণীয় নকশা, নির্ভরযোগ্য মান এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে মানসম্মত ফ্যাশন সবার নাগালে রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এ মৌসুমে সারা ও ঢেউ একসঙ্গে পরিবার এবং তরুণ প্রজন্মের জন্য স্টাইল, আরাম ও মূল্যবোধের সমন্বয় তুলে ধরেছে।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গুণগত মান ও সাশ্রয়ী মূল্যে পারিবারিক ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা হিসেবে সারা লাইফস্টাইল ইতোমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। অন্যদিকে ‘ঢেউ-মাই ওয়েভ’ আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সহজলভ্য বৈশ্বিক ফ্যাশনের প্রচারের মাধ্যমে বাংলাদেশে পশ্চিমা ফ্যাশনকে নতুন মাত্রা দিচ্ছে।
সারা ও ঢেউয়ের সম্পূর্ণ শীতকালীন কালেকশন এখন দেশের সব সারা লাইফস্টাইলের বিক্রয়কেন্দ্র এবং অনলাইনে [www.saralifestyle.com-এ (http://www.saralifestyle.com-এ) পাওয়া যাচ্ছে। ঢেউয়ের পূর্ণাঙ্গ কালেকশন দেখতে ভিজিট করা যাবে [https://saralifestyle.com/dheu](https://saralifestyle.com/dheu) ঠিকানায়। এ ছাড়া সারা লাইফস্টাইলের ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ঢেউ-মাই ওয়েভের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে নতুন কালেকশনের আপডেট তথ্য পাওয়া যাবে।