‘ঢেউ’য়ের সংগ্রহে আকর্ষণীয় সব ঈদের পোশাক

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০১:৫৬ পিএম

ঈদ মানেই উৎসব। তাই আসন্ন ঈদ উৎসব মাতাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সারা লাইফস্টাইলের সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়েস্টার্ন কালেকশন।

ঈদকে সামনে রেখে ঢেউ’য়ের এবারের আয়োজনে থাকছে তরুণ প্রজন্মের সবার জন্য বিভিন্ন ডিজাইনের বর্ণিল সব পোশাক।

‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ফাস্ট ফ্যাশনের ধারণা ব্যবহার ও বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করে সাজানো হয়েছে এবারের ঢেউ ঈদ কালেকশন। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি ও সিনথেটিক (সিল্ক, জর্জেট, ক্রেপ সিল্ক, ক্রেপ জর্জেট ও স্যাটিন)।

‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, লং ও শোর্ট স্লিভ শার্ট, ডেনিম শার্ট, করড শার্ট, রেগুলার টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট, ডেনিম প্যান্ট।

নারীদের জন্য ‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, গাউন, ক্রপ টপস, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, ওভারসাইজড টি-শার্ট, জাম্পস্যুট, স্কার্ট, ফরমাল শার্ট ইত্যাদি।

ফ্যাশনে ট্রেন্ডের মিশেলে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়ায় নতুন এবং আকর্ষণীয় পোশাকের কালেকশন রয়েছে ঢেউয়ে। নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। আর তরুণ-তরুণীদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে থাকে ‘ঢেউ’। তরুণদের পছন্দের সামঞ্জ্যস্যপূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’র ঈদ উল ফিতর কালেকশন।

‘ঢেউ’য়ের এবারের ঈদ-উল-ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা লাইফস্টাইল’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে।

কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ‘ঢেউ’য়ের সম্পূর্ণ ওয়েস্টার্ন এই পোশাকগুলো। মাত্র ৬৯০ টাকা থেকে শুরু করে ৪৫৫০ টাকা পর্যন্ত দামে এই পোশাকগুলো কিনতে পারবেন ক্রেতারা।

‘ঢেউ’ একটি ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড, যা সারা লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। ‘সারা’র অন্যান্য পোশাকের চেয়ে ঢেউয়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য তৈরি ‘ঢেউ’র পোশাকগুলোর ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়ে থাকে।

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট।

তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় ‘সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে ‘সারা’র আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারা’র ষষ্ঠ আউটলেট।

ঢাকার বাইরে ‘সারা’র প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র‌্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারা’র অষ্টম আউটলেট।

‘সারা’র নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে ‘সারা’র দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে ‘সারা’র একাদশতম আউটলেট। সিলেটে (হাউজ- ৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট- ৩১০০) চালু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেট। ফেনীতে (‘ওহাব টাওয়ার’, হোল্ডিং নং- ৩১০, শহীদ শহীদুল্লাহ  কায়সার সড়ক, ওয়ার্ড নং ১৬, ফেনী শহর) কার্যক্রম শুরু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেটের।

সর্বশেষ বরিশাল শহরে (বিবির পুকুর পাড়, ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বরিশাল-৮২০০) ‘সারা’র আরও একটি নতুন আউটলেট চালু হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারা'র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ। (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

একাত্তর/আরএ
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে "বিনির্মাণ জাতীয় বিতর্ক...
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। 
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর