বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার চিকিৎসার বিষয়ে জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলনে করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব। সম্ভবত ম্যাডাম জিয়ার বিষয়ে তিনি কথা বলবেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার বক্তিগত চিকিৎসকরা উদ্বিগ্ন এবং সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার মেডিক্যাল বোর্ড বসতে পারে বলে জানিয়েছে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যাকাণ্ড: ৮২ বার পেছালো প্রতিবেদন
এর আগে গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক এ প্রধানমন্ত্রী।
এদিকে, লন্ডন থেকে ঢাকায় ফিরে সরাসরি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। রবিবার (২৪ অক্টোবর) রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে দুই ঘণ্টার মতো অবস্থান করেন।
একাত্তর/আরবিএস