অদম্য শ্রেষ্ঠ নারী সম্মাননা পেলেন খালেদা জিয়া, পদক গ্রহণ করলেন জাইমা রহমান

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার পক্ষ থেকে নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এই পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাইমা রহমানের হাতে এই সম্মাননা পদক তুলে দেন। এসময় দেশের আট বিভাগ থেকে আরও পাঁচজন শ্রেষ্ঠ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

তিনি উল্লেখ করেন যে, নারীদের বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান। তিনি গণতন্ত্র রক্ষা এবং নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে যে পথ দেখিয়ে গেছেন, এই সরকার সেই পথেই কাজ করবে।

বক্তারা উল্লেখ করেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন মেয়েদের অবৈতনিক শিক্ষা ও কর্মসংস্থানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। ক্ষমতার বাইরে থেকেও গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকা অনস্বীকার্য।

পুরস্কার বিতরণী শেষে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত নারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে দেশবাসী ও বিশ্বনেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর