শেখ মনির জন্মদিনে পরশ ও তাপসের শ্রদ্ধা জ্ঞাপন

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুজিব বাহিনী অধিনায়ক শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার দুই সন্তান যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। 

শনিবার (৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা শ্রদ্ধা জানান। যুবলীগের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান তাদের প্রতিষ্ঠাতা সভাপতির প্রতি। 

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। 

আরও পড়ুন: ঝিনাইগাতী ও ফুলছড়ি মুক্ত দিবস আজ

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, সত্য ও ন্যায়ের আদর্শ নিয়ে শেখ মনি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখানকার যুবকদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সেই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। 


একাত্তর/এসজে