প্রতিশ্রুতি রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।  

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। 

একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও নির্যাতন বৃদ্ধি, সীমান্ত হত্যা এবং সীমান্তবর্তী এলাকায় পুশইন ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। 

তার অভিযোগ, সরকারের প্রশ্রয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগপন্থি কর্মকর্তারা আবারও সক্রিয় ও পুনর্বাসিত হচ্ছেন। 

রোহিঙ্গা প্রত্যাবাসনেও সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার। 

এছাড়া গণমাধ্যম জনগণের কাছে সরকারের এসব ব্যর্থতা তুলে ধরছে না বলেও অভিযোগ করেন তিনি।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর