নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, নতুন ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই আমাদের দাবি, নির্বাচনকালীন সময়ে নতুন নির্বাচন কমিশন অবশ্যই পদত্যাগ করবেন এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহি মূলক পার্লামেন্ট গঠন করতে হবে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে কবর জিয়রত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১লা ফেব্রুয়ারি ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন এবং ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলদপুর) আসনের সংসদ্য ছিলেন এবং সংসদীয় দলের চীফ হুইপ ও ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালনও করেছেন।
আরও পড়ুন: পুরোদমে স্কুল শুরুর পর রাজধানীতে পুরোদমে যানজট
এর আগে নতুন নির্বাচন কমিশনের সমালোচনা করার পাশাপাশি বিএনপি ও তাদের শরিকরা দাবি তুলছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। যদিও একই দাবি তারা করছেন শুরু থেকেই।
নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের সাফ কথা, সংবিধানের বাইরে এক চুলও যাবে না তারা।
একাত্তর/আরবিএস