ইসির ওপর চাপ স্পষ্ট, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়: জামায়াত

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, ইসি বর্তমানে মারাত্মক রাজনৈতিক চাপে রয়েছে এবং তাদের শারীরিক হাবভাব দেখলেই তা স্পষ্ট বোঝা যায়।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলটির বিভিন্ন প্রস্তাব ও আপত্তির কথা তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল  গোলাম পরওয়ার।

ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ইসির চাওয়া চিঠির জবাবে তারা আগে সাতটি প্রস্তাব দিয়েছিন। আজ আরও দুটি নতুন প্রস্তাব যুক্ত করে মোট ৯টি সুপারিশ ইসিতে জমা দেওয়া হয়েছে। 

সংবাদ ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, সরকার একজন রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে, যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। ওই কর্মকর্তা বিএনপির আসন পুনর্বিন্যাস কমিটিতে যুক্ত আছেন উল্লেখ করে তিনি এই নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান। 

জামায়াত নেতার অভিযোগ, স্থানীয় নির্বাচনে ফায়দা লুটতেই সরকারি দলের লোকজনকে এভাবে পদায়ন করা হচ্ছে। বিষয়টি ইসিকে জানানো হলে তারা নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। 

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধানের কঠোর সমালোচনা করে জামায়াত নেতা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা নিষিদ্ধ নয়। জাতীয় নির্বাচনে তারা অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবেন না? এটি একটি স্পষ্ট বৈষম্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে যেসব রাজনৈতিক নিয়োগ ও প্রশাসক বসিয়েছে, তা নির্বাচনে প্রভাব ফেলার উদ্দেশ্যেই করা হয়েছে। এসব প্রশাসক বা পদে বহাল ব্যক্তিরা নির্বাচনে অংশ নিলে নির্বাচন কখনোই নিরপেক্ষ হতে পারে না। এছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের পদ-পদবিধারীরা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সে বিষয়েও ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সংসদ সদস্য ও মন্ত্রীরা যাতে স্থানীয় নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার বা প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে সুপারিশ করেছে দলটি। একই সঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকারের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার ইসির। অথচ ইসি চুপ করে আছে আর সরকারি মন্ত্রীরা বলে দিচ্ছেন নির্বাচন কবে হবে। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের রিটের রায়, গেজেট প্রকাশ ও শপথের দ্রুততার বিষয় তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, এতো দ্রুত সব প্রক্রিয়া কীভাবে শেষ হলো? এতেই প্রমাণিত হয় ইসি রাজনৈতিক চাপে রয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী আনোয়ারুল ইসলাম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আমাদের দলে নেই, তাই এ বিষয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। পদত্যাগের চেয়ে বহিষ্কারই বড়ো বিষয়। তার সংসদ সদস্য পদ থাকবে কি না, সেটি সংসদ ও নির্বাচন কমিশনের এখতিয়ার। 

একই সঙ্গে যশোরের জামায়াত সমর্থিত এমপির বাড়িতে হামলার ঘটনা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সরকারি দল এমপি সাহেবের অসুস্থ মেয়ে ও স্ত্রীর গায়ে হাত তুলেছে, যা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর