দেশেরবিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 'পদ্মা সেতু নির্মাণের মেয়াদদুই বছর বাড়ানো হয়েছে'এমন প্রতিবেদনগুলো সঠিক নয় বলেমন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার(৭ মে) সরকারি বাসভবনেনিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
কাদেরবলেন, আগামী বছর জুনের মধ্যেইপদ্মাসেতুর কাজ সমাপ্ত এবংযানচলাচলের জন্য উন্মুক্ত করেদেওয়া হবে।
তিনিআরও বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুস্যাটেলাইট প্রেরণের মাধ্যমে স্বপ্নের সীমানাকে পৌঁছে দিয়েছেন মহাকাশে। নিজস্ব অর্থায়নে আমাদের সক্ষমতা ও গর্বের প্রতিকপদ্মাসেতুর কাজ প্রায় শেষপর্যায়ে। দুর্বার গতিতে এগিয়ে চলছে স্বপ্নের কর্ণফুলীটানেল এবং তরুণ প্রজন্মেরস্বপ্নের মেট্রোরেল।
এছাড়াকরোনা মোকাবেলায় সরকারের সফলতার কথা উল্লেখ করেতিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশযেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে শেখ হাসিনার সাহসীও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশে করোনার প্রথম ঢেউ মোকাবেলা করেদেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি করোনার প্রভাবেপদ্মা সেতু প্রকল্পের মেয়াদআরও দুই বছর বেড়েছেবলে প্রতিবেদন প্রকাশ করে দেশের একাধিকগণমাধ্যম।
একাত্তর/আরবিএস