সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দলকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সমান সুযোগ দিতে হবে। শেষ পর্যন্ত জনগণই ভোটের মাধ্যমে তাদের আসল প্রতিনিধি নির্বাচন করবে।

বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন-নিপীড়ন করে কখনও ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই হচ্ছে যেকোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর যে বিপুল আস্থা রেখেছে, তা ধরে রাখতে হবে। এজন্য নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জনে নিরলস কাজ করে যেতে হবে।

একটি কার্যকর সংসদ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি দেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।

বক্তব্যে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের তরুণ সমাজকে শুধু ডিগ্রিমুখী না হয়ে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।

দলীয় নেতাকর্মীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল চলমান বর্ষা মৌসুমে সারাদেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার আহবান জানান।

ভূল্লী উপজেলা বিএনপি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর