হাসপাতালে খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টা ৩৩ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এর আগে বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন বিএনপি চেয়ারপারসন।

আরও পড়ুন: বুধবার থেকে অফিস তিনটা পর্যন্ত, স্কুল ছুটি দুই দিন

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করা হয়েছিল।


একাত্তর/এআর