পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বাস করছে।
তিনি বলেন, কোনো কোনো সময় সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলেও কেউই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন এবং আওয়ামী লীগ উভয়েই নিজ নিজ অবস্থান থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
শাহাব উদ্দিন সোমবার (১৯ সেপ্টেম্বর) তার রাজধানীর সরকারী বাসভবন থেকে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ, হিংসা সৃষ্টি করা যাবে না।
আরও পড়ুন: রাজধানীতে যুবলীগের দুই গ্রুপের মারামারি, আহত তিন
নিজ নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ভবিষ্যতেও যাতে সকলে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা নিশ্চিত করা হবে।
একাত্তর/আরএ