বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন। 

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে তারা লিখিত মতামত দেন।

লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি।

দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত সংস্কারের অধিকাংশের সাথেই একমত পোষণ করেছে তার দল। বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া একই ব্যক্তি দল সরকার ও সংসদ প্রধান না থাকা, ৭০ অনুচ্ছেদের বিলুপ্তির মতো প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছে বলে জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবসহ ৬ সদস্যর প্রতিনিধি দল এ প্রস্তাব জমা দেন।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (এআই) মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর