স্বাধীনতা ও সংবিধান নিয়ে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টুর বিতর্কিত বক্তব্যের নিন্দা জানালেন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার এডিটর্স গিল্ড গোলটেবিল বৈঠকে তারা এমন বক্তব্যের ক্ষোভ জানান।
এ সময় ভোটের সময় নির্বাচন কমিশনের সাথে কয়েকটি মন্ত্রণালয় দিয়ে এটিকে শক্তিশালী করে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও তারা মত দেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব
সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ডের সাপ্তাহিক গোলটেবিল আলোচনার বিষয় ছিলো কোথায় দাঁড়িয়ে রাজনীতি। সেখানে কিছু ছাপিয়ে আলোচনায় উঠে আসে বিএনপির দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টুর শুক্রবারের বক্তব্য। যেখানে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বাই চান্স ও সংবিধানকে ফেলে দেয়ার কথা বলেছিলেন।
নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পক্ষে মত দেন তারা। বলেন, নির্বাচন কালীন সময় গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়গুলো কমিশনের হাতে রাখলে অনেক বিতর্কের অবসান হবে। আলোচকরা বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহনমুলক করার কোন বিকল্প নেই।
একাত্তর/আরবিএস