দেশে সম্প্রীতি নষ্ট ও পরিস্থিতি ঘোলাটের চেষ্টা চলছে: রিজভী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্না করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহারের জয়পাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। বক্তব্যে দেশের ধর্মীয় সম্প্রীতি, বিগত সরকারের আমলের শিক্ষা ব্যবস্থা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশদভাবে উঠে আসে।

অনুষ্ঠানে বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির অভিযোগ করে বলেন, গত ১২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজা মণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে জামায়াত-শিবির ও এনসিপি এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের আশ্বাস দিয়ে প্রেস রিলিজ দিয়েছে। সার্বিক পরিস্থিতি কেউ জটিল বা ঘোলাটে করার চেষ্টা করলে সাধারণ ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।

অন্যদিকে, বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিলো। বিগত ১৭ বছরে গুম, হত্যা ও নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে পুরো রাজনৈতিক অঙ্গন ও যুবসমাজকে হতাশায় ডুবিয়ে রাখা হয়। পাসের হার কৃত্রিমভাবে বেশি দেখিয়ে শিক্ষার মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মনোবল নষ্ট করা হয়েছিলো।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি দিতে হলেও এখন তারেক রহমানের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট কাটাতে রাতদিন কাজ করে যাচ্ছে, কিন্তু একটি পক্ষ ভালো কাজের মূল্যায়ন না করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের কারসাজি ও অনিয়মের বিরুদ্ধে মামলার সুযোগ বন্ধ রাখা হলেও তখন কেউ কথা বলেনি, আর এখন এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।

আসন্ন দুর্গোৎসব প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করে আসছে। দুর্গাপূজা নির্বিঘ্ন ও ভয়ভীতিহীন করতে এবং কোনো অশুভ শক্তি যেন সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক মণ্ডপ ও মন্দির পাহারায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

একাত্তর/এসি
পদ্মা সেতুর ওপারে সৃষ্ট অরাজকতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে শেখ হাসিনা এটিকে দুর্বলতা মনে করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল...
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী এক ডিসেম্বর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য সুসংহত করা, যেকোনো আগ্রাসন ও অপশক্তি মোকাবিলা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার রাজনৈতিক বার্তা দিতে যাচ্ছে বিএনপি। আগামী পহেলা ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে...
রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে (এমওয়াই-জিইও ২০২৬) অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দলীয়ভাবে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের...
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত আটটা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে...
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর