সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। 

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। খবর: বাসস। 

এতে বলা হয়, মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং বুধবার রাজধানী ঢাকা, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলার সকল জেলা ও মহানগরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিএনপির রাজনীতি ধ্বংসের শেষ প্রান্তে: কাদের

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।


একাত্তর/এসজে