ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’।
সোমবার (৯ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে এই চিঠি পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিটির একটি অনুলিপি এসেছে একাত্তরের হাতে।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষ কর্তৃক শেখ হাসিনার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করার খবরের পরিপ্রেক্ষিতে এই আবেদন করা হয়েছে।
আইনজীবীরা উল্লেখ করেছেন, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকত্ব এবং দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত দলিলের বাধ্যবাধকতার আলোকেই এই আবেদন করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে কী ধরনের আনুষ্ঠানিকতা ও কাগজপত্র প্রয়োজন, সে বিষয়ে হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
লন্ডনের গ্রে’স ইনের গ্রিফিন বিল্ডিংয়ে অবস্থিত ম্যাট্রিক্স চেম্বার্সের এই চিঠির অনুলিপি ভারতের নতুন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দী হিসেবেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী