বিএনপিকে রাজনীতির বিষফোঁড়া আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরা যতদিন থাকবে ততদিন হত্যা সহিংসতা চালাবে। তারা আবারও দেশের মাটিতে সহিংসতা শুরু করছে।
শনিবার সকালে শেখ কামালের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা শেখ কামালের কবরে শ্রদ্ধা জানান।
ওবায়দুল কাদের এসময় আরও বলেন, দেশের এসব হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। বিএনপি সব অপকর্ম আর অস্থিরতার জন্য দায়ী।
আরও পড়ুন: ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ১৪ দল
এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তারাই আজ আবারো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।
একাত্তর/আরএ