৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম

আগামী ৭ আগস্ট রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আন্দোলনের নামে বিএনপির 'সন্ত্রাস ও নৈরাজ্যের' প্রতিবাদে সপ্তাহব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে হবে এ সমাবেশ।

শুক্রবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা জানান, আগামী ৭ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা দেশে শান্তি চাই। কিন্তু বিএনপি-জামায়াত শান্তি বিনষ্ট করতে চায়। তারা আবার আগুনসন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতকে এই দেশ থেকে বিতাড়িত করতে না পারলে তারা এই সন্ত্রাসী তৎপরতা চালাতেই থাকবে। 

বিএনপি-জামায়াত একের পর এক বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে অভিযোগ করে মায়া হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। তার পরিণতি হবে ভয়াবহ। এদের প্রতিহত ও উৎখাত করতে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ১৪ দল সারা দেশে মাঠে থাকবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপির যে রূপ ছিল কিছু, এখন আর সেটা নেই। সরকার তাদের সভা-সমাবেশে বাধা দেয়নি। তারা এত মহড়া দিয়েছে। কয়েক দিন আগে তারা আসল চেহারায় ফিরে এসেছে। ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়ে ২০১৩ ও ১৪ সালের মতো তারা আবার মাঠে নেমেছে।

আরও পড়ুন: সরাসরি আলোচনায় বসতে চায় কেএনএফ, তবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের দুর্নীতি মামলার রায় নিয়ে দলটির সমর্থিত আইনজীবীদের আন্দোলনের বিষয়ে কামরুল বলেন, ঢাকার নিম্ন আদালত, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন স্থানে তারা তাদের বিকট চেহারা প্রকাশ করেছে। তাদের প্রতিহত করতে ১৪ দল ঘরে বসে থাকবে না। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সমাবেশ করবে, মাঠে থাকবে।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীণ আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তরের সভাপতি বজলুর রহমান প্রমুখ।


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর