বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরা মারা গেছেন।
বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মাগরিবের নামাজের পর রাজধানীর মেরুল বাড্ডাস্থ মরহুমার বাড়িতে (বাড়ি-১৯, রোডঃ ১২; রাজউক হাউজিং, মেরুল বাড্ডা,ঢাকা) অনুষ্ঠিত হবে।
ফেরদৌস আরা দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে মারা গেছেন।
প্রধানমন্ত্রীর শোক
এদিকে ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ফেরদৌস আরার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।