বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটি গঠন করা হয়েছে। এতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে আহ্বায়ক এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করে হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ১১ টায়। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে এই কমিটি গঠন করেছেন।
ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা ড. মসিউর রহমান, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, কৃষি বিশেষজ্ঞ অধ্যাপক ড. সাত্তার মন্ডল, অধ্যাপক ড. বজলুল হক খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম।
আরও রয়েছেন- লেখক শেখর দত্ত, অধ্যাপক ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, অ্যাডভোকেট সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী, সাব্বির আহমেদ এফসিএ।