রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই কার্যালয়ে জাসদ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। স্থানটি ঘিরে ফেলার পর সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে থানায় নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
