খালেদাকে বিদেশে পাঠানোর এখতিয়ার আদালতের: হাছান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এখতিয়ার আদালতের আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি আছে বলা হলেও দেশেই সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

তিনি বলেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো আদালতের এখতিয়ার।

এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা সৃষ্টিকর্তার কাছে দোয়া চান তিনি।

এ সময় দেশের রাজনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন আওয়ামী এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণের অংশগ্রহণে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘বিএনপি নির্বাচনে জয়ের নিশ্চয়তা নিয়ে অংশ নিতে চায়। কিন্তু নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণই মুখ্য।’