বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটকের অভিযোগ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

পরিবারের দাবি, রোববার মধ্যরাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, শামসুজ্জামান দুদু ক্যান্টনমেন্ট থানা এলাকায় তার বড় বোনের বাসায় ছিলেন। রোববার দিনগত রাত ১২টার পর পরই ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে নিয়ে যায়।

শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জানান, একই সময়ে ওই বাসা থেকে তাদের ব্যবসায়ী ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে গেছে পুলিশ।