শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ আটক চার 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং সাবেক কাউন্সিলরের সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে প্রথম তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া পৃথক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ককটেলসহ আল আমিনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। অন্যজন হলেন মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিন।

ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যমে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ আটক হওয়া আল আমিনসহ মোট চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

একাত্তর/কেআই
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে উত্তরার কালো পতাকা মিছিল থেকে সরিয়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে অবশ্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিলো, ড. মঈন খান আটক করা হয়েছে।
বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরে মিছিল থেকে তাকে আটক করা হয়।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে। রোববার দিনগত রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বোনের বাসা থেকে তাকে আটক করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাণিসম্পদ খাতের রপ্তানি বাড়াতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতকে আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার কাজ করছে। বিশ্ববাজারে...
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল পর্ব। কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি...
২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন, ফাইনালের মঞ্চটা তাদের মাটিতেই বসছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ঐতিহ্য আর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে লিগ পর্বের পঞ্চম রাউন্ডে ফরাসি ক্লাব লিলের কাছে ২–১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে ২০২৬–২৭...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর