ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মনোনয়ন ফরম কিনেছেন ৩০৪ জন।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, গত ১৮ নভেম্বর থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সরাসরি জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
সোমবার তৃতীয় দিনে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩০৪ জন জাসদের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
মঙ্গলবার বিকেল ৫ টায় জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষ হবে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিকাল ৩ টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।