আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা পেছালো

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে মঙ্গলবার হবে।

রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর আড়াইটায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিএনপিও তাদের সোমবারের হরতাল পিছিয়ে মঙ্গলবার নিয়েছে।