লুটপাট ও হত্যার ফ্রি লাইসেন্স পেয়েছে আওয়ামী লীগ: রিজভী

আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানুষ হত্যা ও অর্থ লুটপাটের ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল ও হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে এক মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আর বাকশাল কায়েম করতে সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইভিএমকে নির্বাচন কমিশনের দুর্নীতিগ্রস্ত প্রকল্প উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, ক্ষমতাসীন দল বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।