দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কখনো আত্মসমর্পণ করবে না: রিজভী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কখনো কারো কাছে আত্মসমর্পণ করবে না।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ছাত্র রাজনীতির পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, গত ১৭ বছরের শত হামলা, মামলা ও নির্যাতনের মধ্যেও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কখনো গোপন বা গুপ্ত রাজনীতিতে লিপ্ত হয়নি। তারা সবসময় প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে মানুষের ভাগ্যবদলের লড়াই চালিয়ে গেছে।

বিরোধী শক্তির তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী ও গুপ্ত রাজনীতিতে বিশ্বাসীরা কখনোই দেশ কিংবা মানুষের কল্যাণে কাজ করে না। তাদের একমাত্র লক্ষ্য থাকে ক্ষমতা দখল করা এবং এজন্য তারা হত্যা ও খুনের পথ বেছে নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই স্মরণসভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে আবরার ফাহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একাত্তর/এসি
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর