মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার বেলা একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে সকালে হাসপাতালে আনা হয়। আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারিনি। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি মারা যান।

পরিবার সূত্র জানিয়েছে, মতিয়া চৌধুরীকে তারা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে ইচ্ছুক। অনুমতির জন্য আবেদন করা হবে।

অগ্নিকন্যাখ্যাত এই রাজনীতিবিদ দ্বাদশ সংসদে তিনি সংসদ-নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরিবার সূত্র জানিয়েছে, মতিয়া চৌধুরীকে তারা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে ইচ্ছুক। অনুমতির জন্য আবেদন করা হবে।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থি রাজনীতি দিয়ে। তিনি বাংলাদেশি নারী রাজনীতিবিদ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সদস্য ছিলেন, পরে আওয়ামী লীগে যোগ দেন। 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান তিনি।