এনজিওগুলো পাহাড়ের সমস্যা জিইয়ে রেখে ব্যবসা করতে চায় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পাহাড় কিংবা সমতল, সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। একইসাথে দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় দুদু বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। পাহাড়ে ও সমতলে দুই জায়গাতেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রক্তারক্তি করে কোনো সমাধান আসবে না।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে এতো বছর যা হয়েছে তার পেছনে ক্ষমতা লোভীদের হাত ছিলো। সমঅধিকারের প্রশ্নে সকল মানুষ এক, সেই জায়গা পরিষ্কার না হলে সংঘর্ষ তৈরি হবে, যা বিএনপি চায় না।