আন্তর্জাতিক নারী দিবসে যে আহ্বান জামায়াত আমিরের

নারীকে প্রাপ্য মর্যাদা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির ফেসবুকে লেখেন, নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেয়ার ব্যাপারে যত্নশীল হোন। কারণ আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে। 

আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম। তার ফলাফল সব সময় চমৎকার বলেও মন্তব্য করেন তিনি।