এক দফার প্রস্তুতি নিন: সিরাজগঞ্জে নেতাকর্মীদের ডা. শফিকুর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসন এবং চাঁদাবাজি-দুর্নীতি বন্ধে নেতাকর্মীদের এক দফার জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাটিকুমরুলের পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, যখন এক দফার দাবি আসবে, তখন পূর্ণ প্রস্তুতি নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

লংমার্চ কর্মসূচির মূল উদ্দেশ্য তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতেই তাদের এই লংমার্চ কর্মসূচি।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। দুপুরে লংমার্চের বহরটি সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৌঁছালে সেখানে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহার ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অতীত ইতিহাস থেকে...
শত আঘাত এলেও জনগণের স্বার্থে লংমার্চ কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে দেশকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিঞা গোলাম পরওয়ার।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো।
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর