দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার

ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সকালে ডিএমপির মিডিয়া শাখার পাঠানো খুদে বার্তায় জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখেন নূরুল হক। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, নূরুল হকের বিরুদ্ধে ঢাকা জেলায় এবং রাজধানীতেও মামলা রয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে।