‘তারেক রহমান দেশে আসতে না পারা সরকারের জন্য লজ্জা’

নিরাপত্তার সংকটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছে না, এটি ড. ইউনূস সরকারের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ।

শনিবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন নেতারা।

জোটের নেতারা বলেন- ড. ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়েছিল ফ্যাসিস্ট নির্মূলের জন্য। কিন্তু তারা ফ্যাসিস্টদের পুনর্বাসনে করছে। অন্যদিকে- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে ১২ দলীয় জোট মনে করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় অধ্যাদেশ নয়, আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। অধ্যাদেশের মাধ্যমে করলে একসময় দলটি আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা।

এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তারা।

সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অধ্যাদেশ দিয়ে কোনো দল নিষিদ্ধ না করে বরং আইনের শাসন নিশ্চিত করলে কোন দল কখন নিষিদ্ধ হয়ে যাবে তা জনগণ রায় দিয়ে দিবে।

তিনি বলেন, তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না তার জবাব সরকারকে দিতে হবে।