পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহবান তারেক রহমানের

পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করে ব্যক্তি লাভবান হলেও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম -এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হোটেল লেকশোরে আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এ আহবান জানান।

এসময় তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। মাত্র দশ মাসেই যে অস্থিরতা শুরু হয়েছে এমন অবস্থা চলতে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে কি না সে প্রশ্নও তুলেছেন তিনি।

মানবিক করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার উদ্যোগের সমালোচনা করে তারেক রহমান জানান, এমন সিদ্ধান্ত শুধু নির্বাচিত সরকারই নিতে পারে।