ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ মে) বেলা পৌনে ১১টায় আদেশ দেবে হাইকোর্ট।

বুধবার (২১ মে) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে এ রিটের ওপর মঙ্গলবার (২০) দুপুর একটায় শুনানি শুরু হয়। দুই ঘণ্টা চলার পর তা মুলতবি করা হয়। এরপর বিকেল চারটা থেকে প্রায় সোয়া পাঁচটা পর্যন্ত আবারও শুনানি চলে। তারপর আদেশের জন্য বুধবার সাড়ে ১২টার সময় ফের শুনানি ও আদেশের জন্য নির্ধারণ করা ছিল। সেটি পিছিয়ে বৃহস্পতিবার রিটের আদেশ জন্য দিন ধার্য করা হয়েছে।