দুদকের ব্রিফিং চ্যালেঞ্জ: আসিফের রিট কার্যতালিকা থেকে বাদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রেস ব্রিফিং করে মানহানি বা সুনাম ক্ষুণ্ন না করার নির্দেশনা চাওয়া হয়েছিলো। একই সঙ্গে দুদকের প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে করা মন্তব্যের ভুল স্বীকার করতেও নির্দেশনা চাওয়া হয়।

এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট নিয়মিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আবারও উপস্থাপন ও আবেদন করা হবে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ও অগ্রগতি নিয়ে গত দুই ও ১৩ সেপ্টেম্বর আলাদা প্রেস ব্রিফিং করে দুদক। সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়। পরবর্তীতে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুদকের ওই প্রেস ব্রিফিংকে বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন দাবি করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছিলো।

একাত্তর/এসি
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর