সারাদেশে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

ছাত্রদল সারাদেশে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে শনিবার (১৫ জুন) কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় তারা এ কর্মসূচির আয়োজন করে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন।

তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তারেক রহমান এক বাণী দেন। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে তিনি তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন।

এ প্রেক্ষিতে কক্সবাজার শহর ছাত্রদলের উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।  এ সময় বিভিন্ন প্রজাতির ফুল,ফল ও ঔষধি গাছ লাগানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে ও কুমিল্লা বিবির বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিনব্যাপী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হচ্ছে।