ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কমিটিতে পরিবর্তনের ছোঁয়া, যুক্ত হলেন মোশন ডিজাইনার

আপডেট : ০৬ মে ২০২৬, ১০:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটিতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। সভাপতি সোহাগ ভুইয়া এবং সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদারের নেতৃত্বে গঠিত এই কমিটিকে অনেকেই সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী হিসেবে দেখছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো,এই প্রথমবারের মতো একজন পেশাদার মোশন ডিজাইনারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মির্জাউল ইসলাম নামের ওই মোশন ডিজাইনার ইতোমধ্যে দলটির বিভিন্ন নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচনী প্রচারণায় আকর্ষণীয় এনিমেশন ও ভিডিও কনটেন্ট তৈরিতে তার দক্ষতা এবং নেতৃত্বদানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জানা গেছে, তিনি একাধিক এনিমেশন প্রজেক্টে নেতৃত্ব দিয়েছেন, যা প্রচারণার দৃষ্টিকোণ থেকে নতুনত্ব এনে দিয়েছে এবং এ ধরনের সৃজনশীল প্রয়াস অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় তেমনভাবে দেখা যায়নি।

নতুন কমিটিতে মির্জাউল ইসলামকে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী, যা তার সৃজনশীল দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।

নতুন এই কমিটিকে ঘিরে তরুণ ও সৃজনশীল নেতৃত্বের সংযোজন দলটির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর