বিএনপি মহাসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৯ জুন) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।